ফুলগাজী থানার উদ্যোগ ॥ পুলিশ মাদক থেকে পয়সা নেবে না
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেছেন, পুলিশ মাদক থেকে কোন পয়সা নেবে না। প্রত্যেক মাদক ব্যবসায়ী ও সেবীদের নাম তালিকা করে জনসম্মুখে প্রচার করা হবে। আগামী দু’মাসের মধ্যে ফেনী জেলা থেকে পঞ্চাশ শতাংশ মাদক কমানো হবে। ধাপে ধাপে তা সম্পূর্ণ কমানো হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পুুলিশ সুপার পরিতোষ ঘোষ সম্প্রতি ফেনীর ফুলগাজী থানার উদ্যোগে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুুলিশ সুপার সার্কেল এয়াকুব আলী মিয়া। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক দিলদার হোসেন স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল বণিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহুল আমিন, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্লাহ, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউপি সদস্য আব্দুর রহিম পাটোয়ারীসহ আরো অনেকে।
পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, পুলিশ বিভাগ ছাড়া অন্যান্য বিভাগও রয়েছে মাদক নিয়ন্ত্রণের জন্য। পুলিশ মাদক থেকে কোন পয়সা নেবে না, প্রত্যেক মাদক ব্যবসায়ী ও সেবীদের নাম তালিকা করে জনসম্মুখে প্রচার করা হবে। এতে কিছু কিছু মাদক ব্যবসায়ীও মাদক সেবন থেকে দূরে থাকবে। |